রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

আটক স্লিপ বাণিজ্যে মেতে উঠেছেন কুষ্টিয়া ট্রাফিক সার্জেন্টে সুব্রত কুমার গাইন :

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৭০ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : আটক স্লিপ বাণিজ্যে মেতে উঠেছেন কুষ্টিয়া ট্রাফিক সার্জেন্টে সুব্রত কুমার গাইন। এদিকে সার্জেন্টরা আছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন আটক স্লিপ দিয়ে ঘুষ বাণিজ্যের ভূমিকায়; মামলা নয়, ব্যতিব্যস্ত নিজের পকেট ভরায়। ট্রাফিক বিভাগে আধুনিক পদ্ধতি করা হচ্ছে, সাথে সাথে অনিয়মের পদ্ধতিও যাচ্ছে বদলে। কুষ্টিয়া ট্রাফিকের সার্জেন্ট সুব্রতর বিরুদ্ধে এমন-ই ডিজিটাল অনিয়ম আর ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উন্নত না হলেও নিজের পকেট ভরতে ব্যস্ত সময় পার করেন ট্রাফিকের সার্জেন্ট সুব্রত।
গাড়ি মালিক ও শ্রমিক সমিতিসহ শহরে চলাচল করা সব ধরনের যানবাহন থেকেই উঠানো হচ্ছে মাসোহারা। কুষ্টিয়া ট্রাফিক বিভাগ গাড়ির মালিক ও শ্রমিকরা হয়রানি থেকে বাঁচতে ও জরিমানার ভয়ে নিজ থেকেই যোগাযোগ করেন সার্জেন্ট সুব্রতর সাথে। এদিকে মাসোহারার সাথে যোগ হয়েছে আটক স্লিপ। কুষ্টিয়া বাসী বলছেন, আটক স্লিপের কারণে সরকার বিপুল পরিমানে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। ফিটনেসবিহীন গাড়ী চলাচল করায় সড়কে বাড়ছে দুর্ঘটনা, প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি। কুষ্টিয়ায় অনুমোদনহীন গাড়ির ছড়াছড়ি থাকলেও ট্রাফিক পুলিশ পড়ে আছে মোটরসাইকেলের পেছনে। জানা যায়, জনসাধারণ ও সরকারকে দেখানোর জন্য কিছু মামলা দিয়ে রাজস্ব আয় দেখানো হলেও প্রকৃতপক্ষে তিনি ব্যস্ত আছেন মাসোহারা ও আটক স্লিপ নিয়ে।
অনুসদ্ধানে জানা যায়, কুষ্টিয়া চলাচলকারী মোটরসাইকেল অবৈধ ভটভটি, নছিমন, করিমন আটক করে দেয়া হয় আটক স্লিপ কয়েক ঘন্টা পরে দেন দরবার করে ছেড়ে দেয়া হয় ওইসব গাড়িগুলো। গাড়ির কাগজপত্র সঠিক না থাকলে মামলা দেয়ার কথা অনলাইনে জরিমানা জমা নেয়ার কথা অনলাইনে কিন্তু তা না করে আটক স্লিপে দিয়ে চলে বাণিজ্য। এখনো ডিজিটাল মেশিনে মামলা না নিয়ে আটক স্লিপ বা জব্দ তালিকা মুলে গাড়ি ধরা হয়। বর্তমানে গাড়ি জব্দের জন্য আটক স্লিপের অপব্যবহার বেশি করা হচ্ছে। সন্ধ্যায় অফিসে এসে আটক স্লিপের জরিমানা হাতে হাতে ঘুষ নিয়ে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে যাহা কোন রেজিস্টার ব্যবহার করা হচ্ছে না বা সরকারি কোষাগারে টাকা জমা হচ্ছে না, সমস্ত ঘুষ চলে যাচ্ছে সার্জেন্ট সার্জেন্টে সুব্রত গাইন এর পকেটে। এ বিষয়ে সার্জেন্ট সুব্রত’র মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580