বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই ফেঁসে গেলেন কলেজ ছাত্র : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৩৮ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : অপহরণের নাটক সাজিয়ে নিজেই নিখোঁজ হন তাফহীমুল আলম নিশান নামে এক কলেজ ছাত্র। এরপর তিনি তার বাবার কাছে মেসেজের মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নগদ এজেন্টের দোকানে সেই টাকা তুলতে গিয়ে নিশান ধরা পড়েন র‌্যাবের হাতে। নিশান অনলাইন জুয়ায় আসক্ত। অনলাইন জুয়ায় লগ্নি করার উদ্দেশ্যে এমন নাটক সাজানোর কথা স্বীকার করেছেন তিনি। নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গেছেন। ২৫ অক্টোবর দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি নগদ এজেন্টের দোকান থেকে নিশানকে আটক করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। পরবর্তীতে বিকাল ৪টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকা হতে নিশান নিখোঁজ হন। পরবর্তীতে রাত ১২টার দিকে নিশানের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবাকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয় যে, তার ছেলে নিশানকে অপহরণ করা হয়েছে এবং ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে তিন লাখ টাকা দিতে হবে। মুক্তিপণের টাকা পাঠানোর জন্য ভিকটিমের বাবাকে একটি নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে অপহৃতকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

নিশানের বাবা ২৪ অক্টোবর যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ যুবক নিশানকে উদ্ধারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নিশানের বাবার নিকট পাঠানো নগদ এজেন্টের মজমপুর এলাকায় অবস্থিত দোকানের আশপাশে অবস্থান নেয় র‌্যাব। বাবার পাঠানো টাকা উত্তোলনের সময় নিশানকে আটক করা হয়। নিখোঁজ হওয়ার আগের দিন নিশান তার বাবার কাছ থেকে অনলাইনে জুয়ায় লগ্নি করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু সেই টাকা তিনি হারিয়ে ফেলেন। এরপর তিনি তার বাবার ভয়ে হারানো টাকা ফিরে পাওয়ার জন্য নিজেই অপহরণ নাটক সাজান এবং যশোর থেকে কুষ্টিয়া শহরে এসে একটি আবাসিক হোটেলে ওঠেন।

কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, নিশান অনলাইন জুয়ায় আসক্ত। তিনি দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছেন। অনলাইন জুয়ায় লগ্নি করার উদ্দেশ্যে এমন নাটক সাজিয়েছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশান এসব স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580