মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

তুরস্কে ৯১ ঘণ্টা পর চার বছরের শিশু জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৮৭৩ পাঠক পড়েছে

ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ৯১ ঘণ্টা পর চার বছরের এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তুরস্কের উদ্ধারকর্মীরা। পশ্চিমাঞ্চলীয় ইজমির শহর থেকে মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। উদ্ধারকারীরা জানিয়েছেন, রান্নাঘরের থালাবাসন ধোয়ার সিঙ্কের নিচে শিশুটি আটকা ছিলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশ ও প্রতিবেশি গ্রিসের কিছু অংশে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পনের পর আরও প্রায় চারশ’টি আফটার শক অনুভূত হয়। মঙ্গলবার পর্যন্ত এই ভূমিকম্পে নিহতের সংখ্যা এক শতাধিক ছাড়িয়ে গেছে। তারপরও ইজমিরে ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে মানুষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সোমবার ইজমিরের অন্য একটি ভবন থেকে তিন বছর ও ১৪ বছর বয়সী দুই মেয়ে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর এর এক দিনের মাথায় উদ্ধার করা হলো চার বছর বয়সী আরেক মেয়ে শিশুকে।

উদ্ধারকারী নুসরাত আকসয় জানান, সিঙ্কের নিচে শিশুটির অবস্থান শনাক্তের আগে তার চিৎকার শুনতে পান তিনি। তিনি জানান, আয়দা নামের শিশুটি হাত নাড়িয়ে নিজের অবস্থান জানান দেয় আর নিজের নাম বলে। উদ্ধারের পর বিশেষ কম্বলে মুড়ে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ইজমিরে ভেঙে পড়া আরও পাঁচটি ভবনে এখনও তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580