বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

তুরস্কে ৯১ ঘণ্টা পর চার বছরের শিশু জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৯২২ পাঠক পড়েছে

ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ৯১ ঘণ্টা পর চার বছরের এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তুরস্কের উদ্ধারকর্মীরা। পশ্চিমাঞ্চলীয় ইজমির শহর থেকে মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। উদ্ধারকারীরা জানিয়েছেন, রান্নাঘরের থালাবাসন ধোয়ার সিঙ্কের নিচে শিশুটি আটকা ছিলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশ ও প্রতিবেশি গ্রিসের কিছু অংশে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পনের পর আরও প্রায় চারশ’টি আফটার শক অনুভূত হয়। মঙ্গলবার পর্যন্ত এই ভূমিকম্পে নিহতের সংখ্যা এক শতাধিক ছাড়িয়ে গেছে। তারপরও ইজমিরে ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে মানুষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সোমবার ইজমিরের অন্য একটি ভবন থেকে তিন বছর ও ১৪ বছর বয়সী দুই মেয়ে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর এর এক দিনের মাথায় উদ্ধার করা হলো চার বছর বয়সী আরেক মেয়ে শিশুকে।

উদ্ধারকারী নুসরাত আকসয় জানান, সিঙ্কের নিচে শিশুটির অবস্থান শনাক্তের আগে তার চিৎকার শুনতে পান তিনি। তিনি জানান, আয়দা নামের শিশুটি হাত নাড়িয়ে নিজের অবস্থান জানান দেয় আর নিজের নাম বলে। উদ্ধারের পর বিশেষ কম্বলে মুড়ে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ইজমিরে ভেঙে পড়া আরও পাঁচটি ভবনে এখনও তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580