বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্টের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১০৩৩ পাঠক পড়েছে

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই টুর্নামেন্টের নাম হবে প্রেসিডেন্ট কাপ। এই টুর্নামেন্টের লোগোও প্রকাশ করেছে বিসিবি।
জাতীয় দল, এইচপির শীর্ষ ক্রিকেটাররা খেললেও এই টুর্নামেন্টে থাকছে না স্পন্সর। গত ৬ অক্টোবর ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী তিনটি দলের নাম প্রকাশ করা হয়েছে। তিন দলের নাম দেওয়া হয়েছে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। একই দিন তারিখ চূড়ান্ত হলেও নাম চূড়ান্ত হয়নি। কিন্তু আজ বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বহুল অপেক্ষিত সেই নাম জানালেন। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা একদমই বিসিবির মধ্যে করা হচ্ছে। আমাদের দলগুলো, আমাদের টপ ৫০ জন ক্রিকেটার অংশ নিবে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেওয়া হয় এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে প্ল্যান তাতে কোন স্পন্সর নেই এবং এ ধরণের কোন পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580