সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হলো আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৯৪৫ পাঠক পড়েছে

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হলো আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠি খেলা।

নন্দলালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী উক্ত লাঠি খেলা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন এলাকা থেকে আগত দল অংশগ্রহণ করেন। খেলা শেষে প্রত্যেক দলকে দানবীর আলাউদ্দিন আহমেদ পুরস্কৃত করেন। উল্লেখ্য কুষ্টিয়ার কৃতি সন্তান দানবীর আলাউদ্দিন আহমেদ ছোটবেলা থেকেই এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা তিনি করতেন। যে কারণে প্রতিবছরই তিনি তার নিজ এলাকায় উক্ত লাঠি খেলার আয়োজন করে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

প্রধান অতিথি দানবীর আলাউদ্দিন আহমেদ বলেন, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ বিলুপ্তির পথে। উক্ত খেলাটি নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় যে, দেশে একটি খেলা ছিল সেই খেলাটির নাম লাঠি খেলা। যে কারনেই আমি প্রতি বছর আমার এলাকাতে লাঠি খেলার আয়োজন করে থাকি। তিনি আরো বলেন, এলাকাবাসীসহ পার্কে আগত দর্শনার্থীরাও উক্ত লাঠি খেলাটি উপভোগ করেন এজন্য আমি আনন্দিত।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580