শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৮২

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৮৪ পাঠক পড়েছে

ইরাকের রাজধানী বাগদাদে করোনার চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক রোগী।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসিসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ইরাকের সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানান, অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, হাসাপাতালে আগুন থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৮২ রোগীর মৃত্যু হয়েছে এবং আহত ১১০ জন।

এদিকে এ দুর্ঘটনার জন্য ইরাকের জনগণ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পরে দেশটির প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে দুর্ঘটনার কারণ উদঘাটনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580