সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

যুক্তরাষ্ট্র থেকে রেলের ৮ ব্রডগেজ ইঞ্জিন চট্টগ্রাম বন্দরে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৮২ পাঠক পড়েছে

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেলের ৮টি ব্রডগেজ লোকো (ইঞ্জিন)। শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে এসব ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়েছে।

জানা যায়, ইঞ্জিন সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ (ইঞ্জিন) কিনছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম ধাপে এর ৮টি আজ এলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন জানান, ৪০টি ইঞ্জিন ৫ ধাপে দেশে আসবে। যে ৮টি আজ এসেছে, ক্রেনের মাধ্যমে সতর্কতার সঙ্গে জাহাজ থেকে এগুলো নামানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১ হাজার ১২৩ কোটি টাকা ব্যয়ে আমেরিকার প্রোগ্রেস রেল লোকোমেটিভ ইনকরপোরেশনের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ৪০টি ব্রডগেজ ইঞ্জিন ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী ৩৬ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহের কথা রয়েছে। চুক্তির পর ২৬ মাসের মাথায় প্রথম চালানে ৮টি ব্রডগেজ ইঞ্জিন দেশে এসে পৌঁছাল। বাকিগুলো চার ধাপে এসে পৌঁছাবে। বন্দর থেকে এসব ইঞ্জিন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়েতে আসবে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ৫৫টির অর্থনৈতিক মেয়াদ (২০ বছর হিসেবে) শেষ হয়ে গেছে। নতুন আসা এসব ইঞ্জিন দ্রুত প্রতিস্থাপন করা হবে

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580