সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

স্কুল খুলে দিতে জাতিসংঘ-বিশ্ব ব্যাংকের আহ্বান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৯৫ পাঠক পড়েছে

জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক বুধবার নতুন এক প্রতিবেদনে করোনার ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে। তারা প্রতিবেদনে শিশু শিক্ষার ওপর মহামারির ক্ষতিকর প্রভাব তুলে ধরেছে বিশেষ করে গরীব দেশগুলোতে। খবর এশিয়ান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরীব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলো ফের খুলে দেয়া এবং শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে জোরালোভাবে ক্লাস শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

জাতিসংঘ সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব ব্যাংক আরো বলেছে, এ মহামারির কারণে গরীব ও ধনী দেশগুলোর মধ্যে প্রদত্ত শিক্ষার ব্যাপক পার্থক্য হ্রাসে এসব দেশের জন্য স্কুল শিক্ষা ব্যবস্থায় দ্রুত বিনিয়োগ করা জরুরি হয়ে পড়েছে।
জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে ইউনিসেফ, ইউনেস্কো ও বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন তৈরী করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580