রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

স্কুলে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৭৫৪ পাঠক পড়েছে

স্কুলব্যাগের ভিতরে ছিল বন্দুক। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেটি বের করে হঠাৎই গুলি চালাতে শুরু করল ক্লাসরুমের ভিতরে। প্রথমে নিজের দুই সতীর্থকে লক্ষ্য করে। তারপর স্কুলের এক কর্মীর দিকেও। বেশ কয়েক রাউন্ড গুলিতে গুরুতর জখম হননি কেউ। যুক্তরাষ্ট্রের আইদাহ অঙ্গরাজ্যে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তিন জনকে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের হতে পারে বলে জানিয়েছেন এই সংক্রান্ত মামলার আইনজীবী মার্ক টেলর।

ওই স্কুলের শিক্ষক সংবাদ সম্মেলনে বলেছেন, কিশোরীর বয়স ১১ বা ১২ বছর হবে। তার গুলিতে আহত তিনজন আপাতত শঙ্কামুক্ত। ‘স্কুলের ভেতরে-বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে সে। কেন এমন করল, সে বিষয়ে বেশি কিছু জানি না। তদন্ত হবে।’

স্থানীয় কাউন্টি শেরিফ স্টিভ অ্যান্ডারসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওই কিশোরী ব্যাগে করে বন্দুক নিয়ে স্কুলে যায়। ক্লাস শেষে বের হওয়ার আগে ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি করা শুরু করে সে। এলোপাতাড়িভাবে বেশ কয়েকটি গুলি ছোড়ে সে। এতে দুই শিক্ষার্থী ও স্কুলের একজন কর্মী আহত হন। একপর্যায়ে একজন শিক্ষক তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন।

শেরিফ স্টিভ অ্যান্ডারসন বলেন, ‘এক শিক্ষক ওই ছাত্রীকে নিরস্ত্র করতে সক্ষম হন এবং নিরাপত্তা বাহিনী আসার আগ পর্যন্ত তাকে আটকে রাখেন।’ ওই কিশোরী এখন পুলিশি হেফাজতে আছে বলে তিনি জানান।

কেন ওই কিশোরী স্কুলে বন্দুক নিয়ে এল এবং গুলি চালাল, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580