রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী ইয়েলেন

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৯৭৪ পাঠক পড়েছে

ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ জেনেট ইয়েলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি কংগ্রেশনাল শুনানির মাধ্যমে জেনেট ইয়েলেনকে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ইতিমধ্যে তিনি সিনেট ফিন্যান্স কমিটির সর্বসম্মতি ও সাবেক অর্থমন্ত্রীদের দ্বারা স্বীকৃতি পেয়েছেন।

নতুন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না। তিনি আরো বলেন, আমাদের সত্যি এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি, এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি এর আগে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালের আর্থিক সংকটের পর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করার এবং মন্দা কাটিয়ে ওঠার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর ব্যাংক নীতিমালার প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান ব্যয়বৈষম্য নিয়ে ব্যাপক কাজ করেছেন জেনেট ইয়েলেন।

তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জেনেট ইয়েলেন। এ ছাড়া ২০১৮ সালে ফেডারেল রিজার্ভের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে করোনা মহামারির প্রভাব থেকে রক্ষার জন্য কাজ করছেন।

সূত্র : দ্যা গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580