বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বিডি টাইমস এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ডালিম সন্ত্রাসীদের হাতে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬৪৩ পাঠক পড়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ায় সন্ত্রাসীদের খুরের আঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোটার ও বিডি টাইমস এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সোহেল রানা ডালিম রক্তাক্ত জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ায় ও সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোটার।
জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সোহেল রানা ডালিম ব্যাক্তিগত কাজে শহরের পোষ্ট অফিস পাড়ায় একটি দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কয়েক জনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাংবাদিক ডালিমকে খুর দিয়ে পিঠে আঘাত করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগে আবার এলোপাতাড়ি খুর দিয়ে আঘাতে রক্তাক্ত জখম হয়।
শরীরের বিভিন্ন স্থানে তার আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। পিঠে, কমোরেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580