সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বিআরবি হাসপাতালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেবা সপ্তাহের উদ্বোধন ; প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৬০৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : গত ২১শে এপ্রিল বৃহস্পতিবার ঢাকাস্থ অবস্থিত বিআরবি হাসপাতালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল, সেই সাথে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিআরবি হাসপাতালের পরিচালক শামসুর রহমান। এ উপলক্ষে বিআরবি হাসপাতালে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যেমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক কবুতর অবমুক্তকরন, বর্ণাঢ্য র‌্যালি ও ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সেবা সপ্তাহের শুভ উদ্ভোধন-সহ নানবিদ কর্মসূচীর আয়োজন করা হয়।

উল্লেখ্য বিআরবি হাসপাতাল প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সেবা সপ্তাহের আয়োজন করেছে। যা আজ ২১ শে এপ্রিল থেকে আগামী ২৭ শে এপ্রিল পর্যন্ত চলবে। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষে বিআরবি হাসপাতালে সকল ধরনের প্যাথলজি (ব্লাড, ইউরিন, স্টুল টেস্টসহ সকল ধরনের প্যাথলজি টেস্টে) ৫০% এবং রেডিওলজিতে (এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, মেমোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি টেস্টে) ২৫% ডিসকাউন্ট প্রদান করা হবে।

৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিআরবি হসপিটালস লিমিটেড এর পরিচালক জনাব মো: শামসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপ এর পরিচালক জনাব মো: মফিজুর রহমান। অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এর পুত্র মো: তাসফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ডাক্তার নার্স ও কর্মচারী বৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580