শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

নভেম্বর থেকে মুসলিমদের জন্য খুলে যাবে মক্কা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৯৪ পাঠক পড়েছে

আগামী ১ নভেম্বর’২০ থেকে সব দেশের মুসলিমদের জন্য খুলে যাবে মক্কা। আপাতত মক্কার পবিত্র মসজিদ খুলে দেয়া হলো শুধু সৌদির মুসলিমদের জন্য। মার্চ থেকে বন্ধ ছিল। এতদিন পর কড়াকড়ি বহাল রেখেই খুলে দেয়া হলো মক্কার পবিত্র মসজিদ। এখন প্রতিদিন ছয় হাজার মুসলিমকে পবিত্র মসজিদে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। আপাতত সৌদির মুসলিমরা এই সুযোগ পাচ্ছেন। ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের মুসলিমরাও পাবেন। সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে বিশ্বাসের আবহে ভক্তিপূর্ণ হৃদয়ে প্রথম ব্যাচে মুসলিমরা দুই পবিত্র মসজিদে প্রবেশ করলেন। প্রথম পর্যায়ে আপাতত শুধু ছয় হাজার সৌদি নাগরিকই মক্কার মসজিদে ঢুকতে পারবেন। ১৮ অক্টোবর থেকে এই, সংখ্যা বাড়িয়ে করা হবে ১৫ হাজার। ১ নভেম্বর থেকে অন্য দেশের মুসলিমদের ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার জনকে মসজিদে ঢুকতে দেয়া হবে।

সূত্রমতে, যে ২০ হাজার জন একদিনে ঢুকতে পারবেন তাদের- আগে থেকে অনলাইনে আবেদন করে ঢোকার জন্য সময় নিতে হবে। ভিতরে তিন ঘণ্টা থাকা যাবে। তবে, এ সময়টাতে কাবা শরিফ ছোঁয়া যাবে না। দূরত্ব বজায় রেখেই কাবা শরিফ প্রদক্ষিণ করতে হবে।

যারা ঢুকবেন, তাদের সঙ্গে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। থার্মাল সেন্সর থাকবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও থাকবে। দিনের মধ্যে একাধিকবার মসজিদ পরিষ্কার ও জীবাণুশূন্য করা হবে। সূত্র: ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580