বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

খুলনা গণপূর্ত বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৮৪৫ পাঠক পড়েছে

খুলনা গণপূর্ত বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ

সুজন বিশ্বাস : খুলনা গণপূর্ত বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন খানের বিরুদ্ধে কুষ্টিয়া ঠিকাদারের দুর্নীতির ও সেচ্ছাচারিতায় অভিযোগ উঠেছে, সেই সাথে তার দূর্নীতির কারনে নিমজ্জিত হয়ে পঢ়েছে গোটা দপ্তর। তার দূনীতির দাপটে গণপূর্ত বিভাগ-২ খুলনার কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ জিম্মি হয়ে পড়েছে। এই নির্বাহী প্রকৌশলী বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের নানা অভিযোগ উঠেছে। গত ২০২০-২০২১ অর্থ বৎসরে খুলনা গণপূর্ত বিভাগ, খুলনা সার্কেল অফিস ও জোন অফিসের আসবাবপত্র সরবারহ কাজের দরপত্র ০২ ঘন্টার মধ্যে সিডিউল ক্রয় সময় দিয়ে পছন্দ ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তার প্রমান এখনও যা ইজিপিতে পাওয়া যাবে। এই দুর্নীতিবাজ প্রকৌশলী খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় শিবিরের নেতা ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এই চতুর নির্বাহী প্রকৌশলী এতই দুর্নীতি পরায়ন যে, তার ঘনিষ্ঠ কিছু ঠিকাদারের সাথে ঠিকাদারী ব্যবসায় করার অভিযোগ পাওয়া গেছে। খুলনার বাহিরের কোন ঠিকাদার কাজ পেলে এই সকল ঠিকাদারের কাছ থেকে ১০% কমিশন না দিলে কোন কাজ হবে না বলে পরিস্কার জানিয়ে দেন। কুষ্টিয়ার গ্যালাক্সি এ্যাসোসিয়েটস্ এর প্রতিনিধি জাহাঙ্গীর মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ করে প্রতিবেদককে বলেন, আমার নিকট টাকা নিয়েও আমার কাজ করছে না, উল্টো তার কাছের ঠিকাদারকে দিয়ে বেশি কাজ করানোর অভিযোগ করেন ঠিকাদারের প্রতিনিধি। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে, এই নির্বাহী প্রকৌশলীর ক্যাশিয়ার হিসাবে কাজ করছে, উক্ত দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন। নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন এর নামে খুলনা নতুন জেলা কারাগার নির্মান কাজে নি¤œমানের মালামাল ব্যবহার করারও অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডিকস্তার মুঠোফোনে নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের দুর্নীতির সকল বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলে আপনি কি বলবেন আমি জানি, ইতিপূর্বে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছিল। ২ ঘন্টার মধ্যে সিডিউল বিক্রির কথা তুলে ধরলে তিনি বিষটি এড়িয়ে যান। তবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি তদন্ত করবো।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580