বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া দৌলতপুরে ৭ ইট ভাটায় র‌্যাবের অভিযান ৪৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৯৩৪ পাঠক পড়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে এ পর্যন্ত ৭ টি ইটভাটায় মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

এ সময় ভ্রাম্যমান আদালত ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীকসকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীকসকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রীকসকে ৬ লাখ ৪০ হাজার টাকা, হাসপাতাল মোড়ের এ.এম.বি ব্রীকসকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীকসকে ৮ লাখ টাকা ও বি.এস.বি ব্রীকসকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে মোট ৪৪ লাখ টাকা আদায় করেন। এসময় অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে এ অভিযান অব্যাহত ছিল।
র‌্যাব -১২ কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে। পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

র‌্যাব -১২ কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580