সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় মায়ের হক আদায়ে অনড় যুবক : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৮২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : যুবক অভি এবার গিয়েছেন আদালতে। মায়ের হক কিছুতেই ছাড়তে নারাজ সে। কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকার নওশের আলী বিশ্বাসের ছেলে আল-বিরুনী অভি অনড় প্রয়াত মায়ের হক আদায়ে। শুধু তাই নয়,প্রয়াত নিঃসন্তান খালার উত্তরাধিকারের কাছ থেকে ক্রয়কৃত জমি দখলও দিচ্ছেন না তাঁরা।

কুষ্টিয়া হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন নানা আমজাদ হোসেন শাহ। তার চার কন্যা সন্তানের মধ্যে প্রথম সন্তান আনজুমানারা বানু অর্থাৎ অভির মা। শহরতলীর কালিশংকরপুর মৌজার-আর,এস, ৫৬০১ দাগের সোনার মতো দামি .০০৮৬ একর প্রায় এক কাঠা জমির অংশীদার অভির মা’ও। কিন্তু সময়ের চাবিকাঠি, লোভের চতুরতা আর দখলের দৌরাত্ম্যে মায়ের অংশীদারিত্ব হারাতে বসেছে অভি। এমনটাই বক্তব্য ৩১ বছর বয়সী এই যুবকের।

তিনি আরও বলেন, খালারা আমার অংশীদারিত্ব বুঝিয়ে দিতে চাইলেও দুই খালার স্বামী স্বাস্থ্য বিভাগের সচিব হাবিব খান এবং কৃষি ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম তাঁরা দুইজন তাদের পেশি শক্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে নানাভাবে হয়রানী করছে আমাকে। তাদের ক্ষমতা অপব্যবহার করে মামলাটিকে প্রভাবিত করতেও নানা তৎপরতা চালাচ্ছেন। অনেকটাই ক্ষমতা বলে কথা। তাদের কাছে অসহায় আমি। বিভিন্ন সময় হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে।

মায়ের অংশীদারিত্ব ও তারই ক্রয়কৃত জমি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অভি। রোববার কুষ্টিয়া আদালত পাড়ায় এমন আক্ষেপ নিয়েই ঘুরছিলো এই যুবক। যা দৃষ্টি কেড়েছে অনেকেরই। সকলেরই ভরসা এখন আদালত। এ ব্যাপারে সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব হাবিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580