শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় বড় বাজারে জাহাঙ্গীর কসমেটিকস গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫৭ পাঠক পড়েছে

কুষ্টিয়া শহরের বড়বাজার মসজিদ সংলগ্ন একটি কসমেটিকস দোকানের গুদামে ভয়াবহ আগুন, কোটি টাকার মালামাল আগুনে ক্ষতিগ্রস্থ। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম । ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষ দর্শি রা জানান, তিনতলা বিশিষ্ট বড়বাজার মসজিদ মার্কেটের দুই তলায় জাহাঙ্গীর কসমেটিকস দোকানের গুদামঘরে আগুন লাগে। নিচতলায় নিজের দোকানে বসে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে জাহাঙ্গীর আলম গুদামের আগুন টের পান। দ্রুত তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বাজারের ভিতর গাড়ী ঢোকার সুযোগ ছিল না কারণ ‘গলি সরু হওয়ায় দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু যথেষ্ট পানি না দেওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। পানি শেষ হয়ে গেলে খবর দেওয়া হয় উপজেলাগুলোর ফায়ার সার্ভিস দলকে এবং তিনটি ইউনিট এসে যোগ দেয়। তবে পানির স্বল্পতা ও সরু গলিতে জায়গা না থাকায় আগুন নিয়ন্ত্রণে অনেক সময় লেগেছে । ফায়ার সার্ভিস কর্মীরা ছাদ ভেঙে ভেতরে ঢুকে পানি ও গ্যাস দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

জাহাঙ্গীর কসমেটিকস দোকান মালিক জাহাঙ্গীর জানান আমার গুদামে কোটি টাকার বেশি বিভিন্ন আইটেমের মালামাল ছিল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580