বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

হাড় কাঁপানো শীতে উষ্ণতা দিচ্ছেন কুষ্টিয়া নন্দলালপুর ইউপি চেয়ারম্যান খোকন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৯১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : উত্তরের শীত মানেই কুয়াশার চাদরে ঘিরে রাখা প্রকৃতি। সবকিছুকে কোলে টেনে নেওয়া কুয়াশার মাঝে হাড় কাঁপানো শীত। আর এমন প্রকৃতিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের শেষ নেই। এমন পরিস্থিতিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদ এর ভাতিজা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায়, দিনমজুর ও গরিব-দুঃখীদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ করে যাচ্ছেন।

গত রবিবার থেকে বুধবার পর্যন্ত একটানা কয়েকদিন ধরে চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন তার ভাই সাইফুল ইসলাম তপন, ভাতিজা সেলিম সহ গ্রামের অনেককেই সঙ্গে নিয়ে ইউনিয়নের খালপাড়া, বোর্ড অফিস, নন্দলালপুর, সোন্দাহ, বাঁশআড়া, কাশিমপুর, দাসপাড়া, হাবাসপুর, চড়াইকোল রেলগেট পাড়া, বরুরিয়া, এলঙ্গী সহ আরো কয়েকটি গ্রামে কম্বল বিতরণ করেছেন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, এই কনকনে শীতে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অসহায়, গরিব দুঃখী মানুষের জন্য রইল ‘শীতার্তের জন্য ভালোবাসা’। এভাবে আমি আগামী দিনগুলো গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে পারি। তিনি আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নাই। আমার পিতৃতুল্য চাচা আলাউদ্দিন আহমেদ এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ আমি ইউনিয়ন বাসীর পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছি। তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, তার জন্য ও আপনাদের ভোটে আজ আমি আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। যতদিন বেঁচে আছি ততদিন যেন আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারি, আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580