মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় সাংবাদিক বোরহান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাজি মনোয়ারুল হক মুন্না, সাতক্ষিরা:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৬৪ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে নোয়াখালির কোম্পানিগঞ্জে কর্তব্যরত সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শহীদ স ম আলাউদ্দীন চত্ত্বর (নিউমার্কেট) মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল সহকারে সমবেত হন নিউমার্কেট চত্ত্বরে,সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টিফোর এর আমিনা বিলকিস ময়না, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, সাংবাদিক আব্দুস সামাদ, এসএম শহীদুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মীর খায়রুল আলমসহ স্থানীয় দৈনিক ও টিভি সংবাদকর্মীরা ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580