মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৩ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের ক্যাফে সুইম এ শনিবার দুপুর ১২টায় প্রথম পর্বের সভা শুরু হয়। দুই শত বত্রিশ সদস্যের বৃহৎ এ সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক জহিরুল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল মিজান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।


উক্ত সভায় আমন্ত্রিত অতিথিরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দায়িত্ব পালনের স্পৃহার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে সাংবাদিকবৃন্দরা বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ, আর্থিক বিষয়, সংগঠনের অবকাঠামোগত উন্নয়ন সহ একাধিক দাবী তোলেন।


মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বিগত বছরের হিসাব দাখিল করা সহ বর্তমান পরিষদ বিলুপ্তি ঘোষনা করেন। সেই সাথে সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষে আগামী ২২ তারিখ নতুন পরিষদের তারিখ নির্ধারন করেন। উল্লেখ্য সাধারন সভায় মেহেরপুর জেলার সাংবাদিক ইউনিয়ন ইউনিট যুক্ত হয়ে সাংবাদিকদের মিলন মেলায় পরিনিত হয়েছিল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580