শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

বিএফএ কুষ্টিয়া জেলা ইউনিটের নির্বাচনে সভাপতি অজয় সুরেকা ও সাধারণ সম্পাদক আক্কাস আলী নির্বাচিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা ইউনিটের ২৫ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিবার্ষিক কমিটির নির্বাচনে নির্বাচিত হয়। গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ২০২২-২০২৪ দুই বৎসর মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট সার ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক অজয় সুরেকা সভাপতি ও কুষ্টিয়া বিশিষ্ট সার ব্যবসায়ী ও তাঁতী লীগের কুষ্টিয়া জেলার নেতা মো: আক্কাস আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

বিএফএ কুষ্টিয়া জেলা ইউনিটের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবদুল হালিম (পিপি)। প্রধান নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত সহ-সভাপতি নির্বাচিত হন ৫ জন তারা হলেন, খন্দকার আব্দুল গাফফার, মোঃ নজরুল ইসলাম, জয়ন্ত রায় বিটু, সেলিম আহমেদ ও মোঃ আসাদুজ্জামান মজিদ। যুগ্ম সাধারণ সম্পাদক ২জন নির্বাচিত হন তারা  হলেন, ইখতিয়ার উদ্দিন আহমেদ ও এ কে এম আমিনুল ইসলাম। কোষাধক্ষ্য মোঃ রাশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক একেএম সাইফুজ্জামান ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়াও নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন, মোহাম্মদ শফিউর রহমান, মোঃ আজিবর রহমান, মোঃ আইনুর রহমান টিটু, মোঃ মিজানুর রহমান, মোঃ কামরুজ্জামান রতন, নারায়ন প্রসাদ সুরেকা, মোঃ রাশেদুজ্জামান, প্রনোজিত কুমার ঘোষ, মো: আমিরুল ইসলাম নান্নু, মোঃ সামিউল আলিম, এখলাস উদ্দিন, শরীফ জাহান ও মোঃ রফিকুল ইসলাম।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি অজয় সুরেকা ও সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী বলেন, আমরা আগামী দুই বছর জেলার সকল সার ডিলারদের সহযোগিতা করনের লক্ষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580