বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কুষ্টিয়া গণপূর্তের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহ্ফিল

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৪ পাঠক পড়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখা, কুষ্টিয়া কর্তৃক কুষ্টিয়া গণপূর্ত অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়৷

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সভাপতি মোঃ জিল্লুর রহমান, আলোচনা সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবিএর সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহা আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমুখ৷
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারী ও ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন৷ সকলের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের কেক কাটা হয়। সর্বশেষ তার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া পূর্ব মজমপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580