সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

প্রকাশককে হুমকি দেওয়া সেই সন্ত্রাসী দুলালের নামে থানায় জিডি : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দৈনিক প্রতিবাদী কন্ঠে গত ২৩ তারিখে “রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরদিন ২৪ তারিখ রাত ৩ ঘটিকার সময় থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বহুল আলোচিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি কুষ্টিয়া মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল তার ব্যবহৃত ০১৭৪৬-১৬২৮৫১ নং মোবাইল থেকে পত্রিকার প্রকাশক ইমতিয়াজ আহমেদ মিলনের ব্যবহৃত ০১৩০৪-১২৮৭৬২ নম্বরে ফোন দিয়ে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

সাধারণ ডায়েরির সূত্র মতে দুলাল বলেন, তুই যদি নিউজ ডিলিট না করিস তোর অফিস আমাদের ছেলেদের দিয়ে ভাঙচুর করাব সেই সাথে প্রাণনাশের হুমকিও প্রদান করে। তার এরূপ হুমকিতে প্রতিবাদী কন্ঠে’র প্রকাশক নিরাপত্তাহীন হয়ে পড়ায় গত ২৪ তারিখ বিকেলে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৪৫৩।

উল্লেখ্য আহম্মদপুর বাসিন্দাদের কাছে দুলাল একটি আতংকের নাম তাকে নিয়ে এলাকাবাসী সকল সময় আতঙ্কিত থাকে। তারই বক্তব্যের বিষয় তুলে ধরে একই শিরোনামে জাতীয় দৈনিক গণকণ্ঠ, দৈনিক আলোকিত সকাল, প্রতিবাদী কন্ঠ সহ দশ-বারোটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে দুলাল মরিয়া হয়ে ওঠেন নিউজ বন্ধ করার জন্য।

অবশেষে নিউজ বন্ধ না করতে পেরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া শুরু করেন সন্ত্রাসী স্টাইলে। চরমপন্থী সন্ত্রাসী এই দুলাল কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিখোঁজ সবুজের মামা। তিনি শুধু প্রকাশককেই হুমকি দেন নাই, হুমকি দিয়েছেন প্রতিবাদী কন্ঠে’র সম্পাদককেও। প্রকাশক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার কারণ একটাই জিডিটি সুষ্ঠুভাবে তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580