শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

পরকীয়ার জের ধরে কুষ্টিয়ায় মা, ছেলে ও শাকিলকে গুলি করে হত্যা: ঘাতক এ এস আই আটক

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৫৯ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে পরকীয়ার জের ধরে কুষ্টিয়ায় দিনে দুপুরে মা, ছেলে ও নাগরকে শাকিলকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ কর্মকবর্তা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। শহরের কাস্টম মোড় এলাকায় ১৩ তারিখ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাকিল (২৮), আসমা (২৫) এবং তাদের শিশু সন্তান রবিন (৫)। এ ঘটনায় ঘাতক পুলিশ কর্মকর্তা এ এস আই সোমেনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে, বর্তমানে তিনি কুষ্টিয়া মডেল থানায় আছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতকের পরিচয় জানাননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১২ টার দিকে হঠাৎ একজন দুর্বৃত্ত এক মহিলা ও ছেলেকে গুলি করছে। এরপর একটি শিশু দৌড়ে পালানোর সময় শিশুটিকেও গুলি করে ওই অস্ত্রধারী দুর্বৃত্ত। পরে স্থানীয়রা ছুটে গেলে ওই অস্ত্রধারী দুর্বৃত্ত মার্কেটের ভেতরে ঢুকে কলাপসিবল গেটে আটকে দেয়। ঘটনাস্থলেই আসমা মারা যান এবং শাকিল ও শিশু রবিনকে দ্রুত কুষ্টিয়া সদও হাসপাতালে নিয়ে গেয়ে ওটি রুমে তারা মৃত্যুবরন করেন। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরবর্তীতে জানা যায় এই দুর্বৃত্ত একজন পুলিশ কর্মকর্তা। তিনি ইতিপূর্বে কুষ্টিয়া হালসা ক্যাম্পে ছিলেন বর্তমানে তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত আছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগড় পাড়ার মেজবার রহমানের ছেলে শাকিল (২৩), একই এলাকার আসমা (২৫) ও আসমার ছেলে রবিন (৫)। এ নিউজ লিখা পর্যন্ত মৃত তিন জনের ময়না তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি সাব্বিরুল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580