বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ

নারী উদ্যোক্তাদের পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতায় সরকার বদ্ধ পরিকর -মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু : প্রতিবাদী কন্ঠ

ঢাকা অফিস :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৩ পাঠক পড়েছে

ঢাকা অফিস ॥ এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এন্ড ফরেন ডেলিগেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেছেন বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী উদ্যোক্তাদের পূনর্বাসন ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের নারী উদ্যোক্তারা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বর্তমান সময়ে অনলাইনে খুব সহজ ভাবে ই-কমার্সের মাধ্যমে বিশ্বময় বিজনেস সম্প্রসারন সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফলে। ডিজিটালাইজেশনের কারনে এখন সফট ওয়ার্কের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা খুব সহজেই ভোক্তাদের হাতে পৌছে দিচ্ছে প্রয়োজনীয় পন্য। ডিজিটাল বাজার এখন সবার হাতের মুঠোয়। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশের সুফল দেখতে পাবো। তিনি দেশীয় পন্য উৎপাদন ও বিপননের উপর গুরুত্ব আরোপ করেন।


তিনি সোমবার রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে দেশের শীর্ষ নারী উদ্যোক্তাদের অংশ গ্রহনে অনুষ্ঠিত “নক্ষত্র নারী ফাল্গুন মেলা ও সেরা নক্ষত্রের খোজেঁ ২০২৩ এর উদ্বোধন কালে এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি অতিথি ও আয়োজকদের সাথে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসার মাধ্যমে উৎসাহ প্রদান করেন। তিনি অনুষ্ঠান স্থলে পৌছলে নারী উদ্যোক্তারা তাকে ফুল দিয়ে বরন করেন।


নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কিউকম লিমিটেডের পরিচালক অপারেশন ও সাবেক সচিব মোঃ কামাল উদ্দিন, সেভরি ও স্বাদ ফুডের সিইও লিটন আকন্দ সহ বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580