রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

নতুন সিনেমায় মোশাররফ করিম

বিনোদন ডেক্স
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৩১৩ পাঠক পড়েছে

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নন্দিত তারকা মোশাররফ করিম। সিনেমার নাম ‘মুখোশ’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি এবং তার বিপরীতে থাকবেন রোশান।
ছবিতে অভিনয়র জন্য গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, গতকাল মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করবেন।

জানা যায়, এই ছবিতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের ও ফারুখ আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার চরিত্রের নাম শাহ নেওয়াজ, পেশায় একজন প্রভাবশালী প্রযোজক। আর ফারুখ আহমেদকে দেখা যাবে পরিচালকের ভুমিকায়।

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মতা। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে হবে দৃশ্যধারণ।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মুখোশ’ সিনেমাটি। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580