সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

জয় নেহাল মানবিক ইউনিটের সৌজন্যে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৬৯ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়া জয় নেহাল মানবিক ইউনিটের সৌজন্যে কুষ্টিয়া হরিপুরে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়। গত ১৭ জুন শুক্রবার বিকেলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বলের পরিচালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেন মাসুদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হাজী মোঃ আবুল কাশেম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ ও আফসানা বেগম।

হরিপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষা দিবে সর্বমোট ৩১৫ জন শিক্ষার্থী। উক্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী জয় নেহালের প্রতিষ্ঠিত জয় নেহাল মানবিক ইউনিট। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অবস্থিত কবি আজিজুর রহমান হলে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জয় নেহাল মানবিক এর পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো অনেকে। উল্লেখ্য জয় নেহালের পিতা প্রফেসর শেখ নেহাল উদ্দীন এক বার্তায় বলেন, তিনি নিজে গ্রামে বসবাস করে আল্লাহর অশেষ মেহেরবাণীতে শিক্ষা জীবনে সফলতা অর্জন করেছিলাম।

তেমনই আজকের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য পরীক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন জয় নেহাল মানবিক ইউনিট। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফক দিলে জয় নেহাল মানবিক ইউনিট সমাজের সর্বক্ষেত্রে নিজেদের অংশ গ্রহন নিশ্চিত করবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580