বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

জমকালো আয়োজনে কেএনবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম ফিড তৈরীর প্রতিষ্ঠান কুষ্টিয়া কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ১১ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ কারাখানা চত্তরে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন কেএনবির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির ও পরিচালক চামেলি জামান।


কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ১২ তম বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাসির বলেন, আমার একার পক্ষে এতো বড় একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়, আজ আপনারা আমার পাশে আছেন বলেই এই অগ্রযাত্রা ধরে রাখতে পেরেছি। এর দাবীদার আমি একা নই এর দাবীদার কেএনবি পরিবারের সকলেই। আপনারা আমার সাথে কাধে কাধ মিলিয়ে যে কাজ করে যাচ্ছেন আমি যতদিন এই কোম্পানী চালিয়ে যাব আপনারা আমার সাথে থাকবেন।
২০১২ সালে গুটি কয়েক লোকবল নিয়ে স্বল্প পরিসরে বটতৈল নামক এই স্থানে ফিড উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেছিলাম। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে আজকের এই প্রতিষ্ঠানটি দেশের মধ্যে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ শত কর্মকর্তা ও কর্মচারী কাজ করছে। কুষ্টিয়ার মানুষের জন্য আমি যেন আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, শুধু এই প্রতিষ্ঠানটি নিয়ে পড়ে নেই আমি আরও বৃহৎ পরিসরে ব্যবসায়ের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কাজ হাতে নিয়েছি।
বিশেষ অতিথি ছিলেন, রশিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের ইবি শাখার জিএম সাবিনা সুলতানা, কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম সেলস্ অ্যান্ড মার্কেটিং ডা. শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এসময় বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই সুনাম ধরে রেখে একদিন দেশের গোন্ডি পেরিয়ে দেশের বাইরে কুষ্টিয়া তথা দেশের নাম উজ্জ্বল করবে। এমন প্রতিষ্ঠান রয়েছে বলে বেকারত্ব সমস্যা কুষ্টিয়ায় অনেক কম। বক্তারা আরো বলেন, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ যত বড় হবে তত বেশি কুষ্টিয়ায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই এই প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580