বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

ছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপে আবারো ভাইরাল ইবি’র প্রকৌশলী টুটুল : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৮৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার সাথে ছাত্রীর আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ‘ইবির নিউজ’ নামক আইডি থেকে এ ফোনালাপের অডিও ক্লিপটি পোস্ট করা হয়। ৬ মিনিট ২১ সেকেন্ডের অডিও ক্লিপটি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের বলে অভিযোগ উঠেছে। এদিকে অডিও ভাইরালের পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ওই অডিওতে ছাত্রীর কাছে আপত্তিকর ছবি চেয়ে তিনি বলেন, ‘আমি যখন যা চাইব সেভাবে করবা, এটা আমার অনুরোধ। এখন দুটো ছবি দাও, যেমন আছো তেমনভাবে দাও। তোমার সাজগোজের কিচ্ছু করার দরকার নাই। তোমার বন্ধুকে একটা ছবি দিবা, ছবি দেখে বন্ধু খুশি হবে। একদম বোরকা-মোরকা পরে ঢেকেঢুকে ছবি দিলে তো কোনো-ই (লাভ) নাই। খুশি করার মতো ছবি দিবা। এছাড়া তিনি আক্ষেপ করে আরো বলেন, একটা ছবি চাইলাম, ছবি পাইলাম না, মনের কষ্ট থেকে গেলো।
এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে টুটুল বলেন, তুমি যেদিন বলবা যে, আমি পাস করেছি, আমকে জব দেন। সেদিন থেকেই চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুতই (দুই মাসের মধ্যে) একটা জব দেয়ার। তোমার জব তো হবেই, এ পর্যন্ত আমি ৬-৭ জনকে জব দিয়েছি। এছাড়া তিনি আরো বলেন, আমি বলব এটা তোমার জন্য বড় একটা সাপোর্ট। আমার মতো পাগলা মার্কা মানুষ তোমার লাইফের পাশে আছে।
ভাইরাল অডিওর ক্যাপশনে দাবি করা হয়, টুটুল বিভিন্ন সময়ে পুরস্কারের প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এদিকে অডিও ভাইরালের পরে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ফোনালাপের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য ২০১৩ সালে কুষ্টিয়ার একাধিক ছাত্রীসহ কয়েকজন নারীর সাথে মেলামেশা ও ভিডিও চিত্র ধারণের মামলায় টুটুলকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাকে বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার সাথে আর একজন স্কুল শিক্ষক ছিল, তিনি এখনো জেলে আছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580