সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ১৬ জুয়াড়ি আটক

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৮৪৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। গত রাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ এসআই আতিক এসআই জাহিদ এসআই ফিরোজের নেতৃত্বে

সদর উপজেলার আইলচারা এলাকায় অভিযান পরিচালনা করে নগদ অর্থ ও জুয়ার সামগ্রিক সহ ১৬ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বড় আইলচারা এলাকার আব্বাস আলীর পুত্র রুবেল হোসেন (৩৬),কুদ্দুস আলীর পুত্র আলামিন(২৮),চিথলওয়া এলাকার আবুল হোসেনের ছেলে জাকির হোসেন(২৪),বড় আইলচারা এলাকার সদর আলির ছেলে মামুন হোসেন(৩৭),আহসান আলির ছেলে আসমত আলি(৩৫),আইয়ুব আলির ছেলে বাহার (৩২),আনছার আলির ছেলে লিটন (৩৪),আরশাদ আলির ছেলে আমিরুল(৪০),জহিরুল ইসলামের ছেলে শিশির(২৫),মুকবুল মালিথার ছেলে মন্টু মালিথা(৪১),রহিমের ছেলে আনোয়ার(৪২),আমজাদের ছেলে করিম(২৮),কলিমের ছেলে ওয়াসিম(২৫),আমজাদ হোসেনের ছেলে শাহিন(৩৪),সোনা মন্ডলের ছেলে সায়েদ(৫৪),জুর আলির ছেলে করিম(৪৭)।আটকদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -১৬।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জুয়াড়িদের আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580