শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সার্ভেয়ার মান্নানসহ ৪ জনের নামে দুদকের মামলা

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১২ পাঠক পড়েছে

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী মোছা: কারুন্নাহার এবং কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান এর স্ত্রী মোছা: রুপালী খাতুন এর নামে পৃথক দুটি মামলা করেছে দুদক কুষ্টিয়া। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য ও আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা দুটি করেন। এতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া প্রতিবেদককে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগের বিষয়ে পূর্ণ তদন্ত হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ৩৬ লক্ষ ২ হাজার ৬৪১ টাকা ৩০ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫২ লাখ ১৯ হাজার ৫৭৩ টাকা ২৯ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন। অন্যদিকে তাঁর স্ত্রী মোছা: কামরুন্নাহার তাঁর স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তা প্রদান করেছেন।

একইভাবে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মো: আব্দুল মান্নানের স্ত্রী মোছা রুপালী খাতুন তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫২ লক্ষ ৭৩ হাজার ১৯৩ টাকা ৮৫ পয়সা সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করেছেন। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূণ ৭২ লক্ষ ৩২ হাজার ২৪৮ টাকা ৮০ পয়সা সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর/রুপান্তর/স্থানান্তর করার অপরাধ করেছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580