শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪২৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়া শহরতলীর হাউজিং ডি ব্লক চাঁদাগাড়া মাঠ সংলগ্ন নিজ বাড়ি থেকে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকসানা খানম (৫২) এর রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ নভেম্বও সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর নিহতের নিজ বাড়ির দোতলায় তার রুম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রোকসানা খানমের স্বামী যশোর এলজিইডি অফিসে চাকরি করেন। নিহত নিঃসন্তান হবার কারনে তার নিজের ৬ তলা বাড়ির দোতলায় তিনি একাই থাকতেন।

নিহত রোকসানা খানমের বোনের ছেলে সৈকত জানান, সকাল সাড়ে ১০ টার সময় তার কাছে ফোন আসে ভিতর থেকে দরজা বন্ধ করে আছে তার খালা রোকসানা খানম। সকাল থেকে বাইরে বের হয়নি তিনি। পরে ৪ তলায় থাকা নিহতের ভাইয়ের ছেলেরা এসে দরজা বন্ধ দেখে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে যেয়ে দেখতে বলে। লোহার শাবল দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢোকার পর রক্তাক্ত অবস্থায় রোকসানা খাতুনের লাশ বিছানার উপর পড়ে আছে এবং বাড়ির সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাব, পুলিশ, ডিবি, পিবিআই সহ আইনশৃংখলা বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান জানান, আমি সকালে খবর পেয়ে যশোর থেকে এসে আমার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখলাম। আমি এবং আমার স্ত্রীর সাথে কারও কোন শত্রুতা ছিলোনা। গতকাল রাত ৮ টায় আমার স্ত্রীর সাথে আমার শেষ বারের মত মোবাইল ফোনের মাধ্যমে কথা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পর তদন্তের মাধ্যমে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580