সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ১০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর শাহিনুল হক লিটন (৪৫) নামে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মে) সকালের দিকে মিরপুর উপজেলার বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছেন। শাহিনুল হক লিটন কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটের এ ব্লকের মৃত ইজাবুল হকের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা যায়, গত ১৮ মে বিকেল ৪টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হন শাহিনুল হক লিটন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় গত শনিবার (২৫ মে) কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মনিরা হক। ১০ দিন পর গত মঙ্গলবার সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে বা বিষাক্ত কিছু খাওয়ানোর মাধ্যমে হত্যা করা হয়। তার ইজিবাইক ও হত্যারহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
নিহতের স্বজনরা বলেন, লিটন নিখোঁজের পর বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না অবশেষে সকালে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধারের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের লিটন। নিখোঁজের ১০ দিন পর তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী মুনিরা খাতুন বলেন, আমার স্বামীকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা। তিনি বলেন, নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হয়েছেন। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580