শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে ২০ রকমের পণ্য

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৪৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার পৌর বাজারে এখন মাছের আশ(চৌচা) কেনা-বেচা চলছে প্রতিদিন। প্রতিদিন ভোর ৬টা থেকে শহরের পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে শত শত মন মাছ ক্রয়-বিক্রয় হয়। এইসকল মাছ সকাল ৭টা থেকে শহরের বিভিন্ন মোড়ে ও ছোট ছোট বাজার গুলোতে হাতে কেটে আশ ছাড়িয়ে খুচরা বিক্রয় করা হয়। পড়ে থাকা এইসব আশ সংগ্রহ করে বিকাল ৩টা থেকে পৌর-বাজারের মাছ ব্যাবসায়ীদের কাছে থেকে ১৫ টাকা কেজি দরে ক্রয় করেন দুই জন ব্যবসায়ী।

মাছের আড়তদার দুই তিনজনের সাথে কথা বললে তারা বলেন, ১৫ টাকা কেজি দরে আমাদের কাছ থেকে আশ/চৌচা কিনে নিয়ে যায়। ইতিপূর্বে এই আশ ফেলে দিতাম, এখন কিছুদিন যাবত এই আশ বিক্রয় করছি। তারা বলেন কিছুটা হলেও পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। অন্যদিকে আবার বেশ কিছু অর্থও আসছে।

এক জন চৌচা ক্রেতা হাটশ হরিপুর বোয়ালদহ পিয়ার আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমি বেশ কিছুদিন যাবত এই ব্যবসা করছি। প্রতিদিন ৩০/৪০ কেজি চৌচা ক্রয় করে বাড়িতে রোদে শুকায়। এরপর একবারে ৪/৫ মন জমা হলে সেগুলো ১শত টাকা কেজি দরে ঢাকাতে বিক্রয় করি। আমার সাথে আরেকজন আছেন তিনি কুষ্টিয়া কোটপাড়া এলাকার বাসিন্দা অমিত। আমরা দুই জন এই ব্যবসা করি।তিনিও আমার মতো একইভাবে চৌচা ক্রয়-বিক্রয় করে থাকেন। এ ব্যাপারে পিয়ার আলী জানান, মাছের চৌচা থেকে প্রায় ২০ রকমের পণ্য তৈরি করা হয়। মেয়েদের ঠোঁটের লিপিষ্টিক, ঔষুধ ক্যাপস্যুলের কাভার সহ একাধিক পণ্য। আর কি পণ্য তৈরী করে সে ব্যাপারে তারা কোন সদুত্তর দিতে পারছেনা। এই মাছের আশা বা চৌচা থেকে কি তৈরী হচ্ছে জনমনে প্রশ্ন জেগেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580