শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত

শামসুল হক রুবেল, কুষ্টিয়া:
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯২৫ পাঠক পড়েছে

রবিবার ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন। তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে বিআরবি’র সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আমরা লাশ মর্গে প্রেরণ করেছি তবে আটককৃত মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়ির অধীনে আছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580