সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেল প্রাচীন মূর্তি : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫৫১ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : কুষ্টিয়া মিরপুরের কুর্শায় ১ তারিখ শুক্রবার দুপুরে পুকুর খননকালে ৫০ কেজি ওজনের একটি মুক্তি পাওয়া গেছে। কেউ বলছেন এটি কষ্টিপাথরের মূর্তি দাম কয়েক শ কোটি টাকা হবে। কেউ বলছেন কয়েক হাজার কোটি টাকা হবে। কুর্শাসহ এর আশপাশের এলাকায় এই পাথরটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর থানা পুলিশ পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পাথরটি অনেক আগের (প্রায় ১০০/১৫০ বছরের) এমনটি ধারণা অনেকের। ওজন ৫০ কেজি।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে আজ কালো পাথরের মূর্তিটি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ মূর্তিটি দেখতে পুকুর পাড়ে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, কুর্শা ইউনিয়ন ভূমি অফিস এলাকায় পুকুর খননের সময় একটি কালো পাথরের মূর্তি পাওয়া গেছে। সবার ধারণা সেটি কষ্টি পাথরের মূর্তি। ওই এলাকাটিতে হিন্দুরা বসবাস করতেন। পাথরটি ২২ ইঞ্চি লম্বা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরের প্রাচীন একটি মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি আদালতে জমা দেওয়া হবে।

মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাদের বলেন, পুকুর খনন করতে গিয়ে মূর্তিটি মাটির নিচ থেকে উঠে আসে। স্থানীয়রা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির ওজন ৫০ কেজি। উদ্ধারকৃত পাথরের মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা খবর দিয়েছি। তারা পাথরটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে মূর্তিটি কিসের তৈরি এবং এর মূল্য কত হতে পারে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580