মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন ও আলোচনা সভা : প্রতিবাদী কন্ঠ

আশরাফুল ইসলাম, কুষ্টিয়া:
  • প্রকাশিত সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫৯৬ পাঠক পড়েছে

আশরাফুল ইসলাম, কুষ্টিয় : কুষ্টিয়া পৌর জাতীয় পার্টির কার্যালয়ে আজ ০১/০১/২০২২ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা জাতীয় যুব সংহতির আয়োজনে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা ও আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি পারভেজ মাজমাদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাফায়াত হোসেন স্বপন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাদু, আজিজুর রহমান, জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুব সংহতির সদস্য সচিব কাজী আব্দুল বাকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলে বাংলাদেশে একমাত্র দল জাতীয় পার্টি হচ্ছে সন্ত্রাস, মাদকমুক্ত রাজনৈতিক দল। আসুন আমরা বুকে সৎ সাহস নিয়ে জাতীয় পার্টির কার্যক্রমে সক্রিয় ভুমিকা রাখি এবং দোয়া করি যেন আল্লাহ তাআলা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে জান্নাত নসিব করেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে কুষ্টিয়াতে এমপি, উপজেলা, মেয়র এবং বিভিন্নি নির্বাচনে প্রার্থী থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও উপজেলার নেতাবৃন্দ ও কর্মী। সবশেষে কেক কেটে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কুষ্টিয়া জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580