সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২৫ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও গুম হওয়া নিখোঁজদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়ায় মঙ্গলবার বাদ আছর কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে এ গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে গায়েবানা জানাজার ইমামতি করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আমীর হামজা। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী, সেক্রেটারি ইয়াসির আরাফাত জিহাদী, ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হুসাইন, শহর সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামায়াতের প্রবীণ নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র জনতা। দোয়া অনুষ্ঠানে ৬ উপজেলার মসজিদ, মাদ্রাসার আলেম উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
এসময় সাধারণ জনতার দাবির পরিপ্রেক্ষিতে জেলা জামায়াতের আমির মুজিব চত্বরের পরিবর্তে শহিদ চত্বর নামকরণ করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580