সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষিদের মাঝে চেক বিতরণ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসনের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা, ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ভেড়ামারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আলম মুরাদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীমসহ আরো অনেকে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষি, সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580