শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার দৌলতপুর স্কুল শিক্ষকের সন্তানের বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ : প্রতিবাদীকন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯৪১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরের স্কুল শিক্ষকের সন্তানের বিরুদ্ধে কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ঢাকার স্টামফোর্ড বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত সুমি (ছদ্দনাম) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শান্ত। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তার পর থেকে হাসিবুল নানান তালবাহানা করে সম্পর্ক বাদ দিতে চাই।

ছাত্রীর অভিযোগ, ঢাকার স্টামফোর্ড বিশ্ব বিদ্যালয়ে পড়া লেখার সুবাদে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামের (লালনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) শফিউল আজম এর ছেলে মো হাসিবুল ইসলাম শান্ত (২৩) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে আমার সরলতার সুযোগ নিয়ে ধীরে ধীরে সেটাকে শারীরিক সম্পর্কে নিয়ে যায়। যখনই বিয়ে করার কথা বলা হয়েছে তখন হাসিবুল ইসলাম শান্ত তাল বাহানা করছে।

এক বছরের ভালোবাসার সম্পর্ক যখন তার মা ও বাবাকে জানায় এ বিষয়ে হাসিবুল ইসলাম শান্ত অস্বীকার করে। উল্টো আমার নামে মিথ্যা কথা ছড়ায়। আমি বিয়ের কথা বললে তাঁর পরিবার আমাকে গালমন্দ করে, পলিটিক্যাল চাপ এবং প্রশাসনের হুমকিও দেয়। আমাকে ভুলে যেতে বলে। বিয়ের দাবীতে আমাকে বদনাম ও এমনকি আমাকে জীবননাশের হুমকি দেয়। উল্টা পাল্টা কথা এবং তার কাছে থাকা আমার সাথে ঘনিষ্ঠ মুহুর্তের যে ছবি আছে, সেই ছবিগুলো ভাইরাল করে দিবে বলে তার মা আমাকে হুমকি দেয়। তার পরিবার আমার পরিবারকে অশান্তিতে রেখেছে, আমি শংকায় ভুগছি বলে জানান বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্রী। বিষয়টি নিয়ে আমি কুষ্টিয়া আইন সহায়তা কেন্দ্র (আসক) এর সভাপতির নিকট একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে হাসিবুল ইসলাম শান্ত’র বাবা লালনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আজম প্রতিবেদককে জানান, বিয়ের দাবিতে কোন মেয়ে আমার বাড়িতে আসেনিএবং আমার ছেলের সাথে কোন মেয়ের প্রেমের সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580