বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় ট্রাক চাপায় বিআরবি কর্মকর্তার মৃত্যু : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৯৬০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় বিআরবি’র কর্মকর্তা রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। ১২ তারিখ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে। সে বিআরবি গ্রুপে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে নিকটস্থ তালবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপুলিশ পরিদর্শক এরশাদুল ইসলাম জানান, বুধবার সকালে মোটরসাইকেল আরোহী রাসেল হোসেন বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল কুমারগাড়া বিসিক শিল্প নগরের বিআরবিতে যাচ্ছিলেন।
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ফলভর্তি ট্রাক মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাসেল ছিটকে রাস্তার উপর পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580