সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩ : প্রতিবাদী কন্ঠ

এজাজ উৎসাস :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮২৫ পাঠক পড়েছে

এজাজ উচ্ছস: কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৩ হাজার ২শ’ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (২৯ জানুয়ারি ) দিন ব্যাপি কুষ্টিয়া সদর হাটশহরিপুর ইউনিয়নের হরিপুর বিশ্বাস পাড়ার মোঃ মেজবার বিশ্বাসের ছেলে মোঃ সোহেল রানা (৩৬)এর বসতবাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে কুষ্টিয়া থানাধীন বাড়াদী স্কুল পাড়া জালাল শেখের ছেলে এ, কে শওকত আলী (৩১) এর বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ও হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্ৰামে তাহজুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪১) তার বাড়ি থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে। এই সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য ৯ লক্ষ ৭৯ হাজার ৫ শ’ টাকা প্রায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৬,৩৭,৩৮, তারিখ- ২৯/১/২০২২। আটককৃতদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580