বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেটিআই প্লান্ট ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ইনকিউবেটর ভেঞ্চারস’র ক্ষমা প্রার্থনা : প্রতিবাদী কন্ঠ

প্রেস বিজ্ঞপ্তি :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪০ পাঠক পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি: গত ০৩ জুন ২০২২ তারিখ শুক্রবার বিকেল ৪.৩৬ মিনিটে অনলাইন ভিত্তিক সংবাদপত্র দৈনিক ‘প্রতিবাদী কন্ঠ’ পত্রিকায় “কুষ্টিয়া জেটিআই এর প্লান্ট ম্যানেজার এর সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাপ্লাইয়ারের মালামাল লুট” শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য ইনকিউবেটর ভেঞ্চারস এর পক্ষ থেকে নাঈম রহমান তার ক্ষমা লিপিতে জানান, আমরা দুঃখিত, মর্মাহত ও ক্ষমা প্রার্থী।
তিনি তার ক্ষমা প্রার্থনা লিপিতে জানান, কুষ্টিয়া জেটিআই এর প্লান্ট ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলমের (প্রসেস ম্যানেজার) বিরুদ্ধে যে সংবাদ পরিবেশিত হয়েছিল তার আংশিক তথ্য ভুলভাবে প্রকাশ হওয়ায় ক্ষমা প্রার্থনা কামনা করছি। তিনি এটাও বলেন, গত ০২ জুন ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় কুষ্টিয়া জেটিআই এর মধ্যে যে সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছিল, উক্ত কর্মকাণ্ডের সাথে জেটিআই সহ প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম কোন ভাবেই জড়িত ছিলনা।
তিনি আরো জানান, গত ২১ জুন ২০২২ তারিখ সকাল ১১.৩০ সময় জেটিআই বাংলাদেশ ও ইনকিউবেটর ভেঞ্চারস এর মধ্যে প্রাতিষ্ঠানিক আলোচনা ও তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে, তথ্যের আদান-প্রদান ও ব্যবহারের ধরন ভুল হওয়ায় প্রকাশিত সংবাদের আংশিক তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়, যা কোন ভাবেই সঠিক নয়।
অন্যদিকে তিনি তার ক্ষমা লিপিতে বলেন, উক্ত প্রকাশিত সংবাদ প্রকাশের জন্য অনলাইন ‘প্রতিবাদী কন্ঠ’ পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদক কোন ভাবেই দায়ী নন। আংশিক তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়ে সংবাদ প্রকাশের জন্য আমি ইনকিউবেটর ভেঞ্চারস এর পক্ষ থেকে প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলমের কাছে পুনরায় ক্ষমা প্রার্থনা কামনা করছি।
নাঈম রহমান
ইনকিউবেটর ভেঞ্চারস, কুষ্টিয়া।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580