সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ নকল বিড়িসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৯০৩ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ব্যান্ডরোল নকল করে তৈরি (১০ টাকা ব্যান্ডের) বিপুল পরিমাণ অবৈধ স্বাধীন বিড়ি,মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া। সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে, কুষ্টিয়া কাস্টমস এর ডেপুটি কমিশনার উত্তম বিশ্বাসের নির্দেশক্রমে কাস্টমস এর একটি অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা- ত্রিমোহনী চারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়িসহ রিপন আলি (৩৫) নামের একজনকে আটক করা হয়। এসময় ব্যান্ডরোল নকল করে তৈরি করা প্রায় ১৬ হাজার পিস নকল স্বাধীন বিড়ি, গেঞ্জি, শ্যাম্পু,গ্যাসলাইট,ডিটারজেন্ট পাওডার উদ্ধার করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভেড়ামারা সাতবাড়িয়া ভবানীপুর এলাকার সাজেদুল ইসলাম নয়ন সরকারের লাখ লাখ টাকা কর ফাঁকি দিয়ে ব্যান্ডরোল নকল করে তৈরি করা নকল বিড়ি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়ার ডেপুটি কমিশনার উত্তম বিশ্বাস জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নকল বিড়িসহ সব ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল দিয়ে তৈরি (১০টাকা ব্যান্ডের) ১৫ হাজার পিস স্বাধীন বিড়ি, নকল ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু,গেঞ্জি,গ্যাস লাইট, মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। তিনি দেশ ও জনগণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580