বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠা বার্ষিকী : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০২ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে গত ২৫ তারিখ দুপুর ১২টার সময় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য কে এম শাহীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ালীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি ও যুগ্ন সাধারন সম্পাদক আফরোজা আক্তার ডিউ, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব কেপিসি’র যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক কায়সার, দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ, এম বেলাল, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, সোহাগ আহমেদ, মিলন খন্দকার। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সালমান শাহরিয়ার রাজু, রাকিব হাসান সহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ বুলেটিন পত্রিকাটি অতি অল্প সময়ের মধ্যে ডিএফপি’র তালিকায় ১৩ তম স্থানে উঠে এসেছে সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। কুষ্টিয়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া অসহায় নিপীড়িত মানুষের কথা বলবে এই পত্রিকাটি। গত ৬ বছরে সারা বাংলাদেশে বুলেটিন ব্যাপকভাবে পাঠকের হৃদয়ের জায়গা করে নিয়েছে বাংলাদেশ বুলেটিন। উপস্থিত সকলেই কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজা ও পত্রিকার জন্য শুভকামনা জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580