মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীর চরসাদিপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭১৯ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামে জমিজমা সংক্রান্ত জের ধরে জহুরুল ও রানু মন্ডল দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে।

জানা যায় গত ২৭ জুলাই মঙ্গরবার রাত আনুমানিক নয়টার সময় এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলার বাদী তৌহিদ খাঁ বলেন, রানু মন্ডলের ১০/১২ জন লোক দেশিও অস্ত্র রামদা, হাসুয়া, কুড়াল, হাতুরি নিয়ে ঐ এলাকার একটি বেগুন ক্ষেতে নিয়ে মোঃ জহুরুল খাঁ কে বেধরক মারপিট করে চলে যায়। এলাকাবাসি তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উক্ত ঘটনায় আহত জহুরুল খাঁয়ের বড় ভাই তৌহিদ খাঁ বাদী হয়ে কুষ্টিয়া কুমারখালী থানায় ১১জন কে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তারা হলেন মোঃ রানু মন্ডল, রাশেদুল মন্ডল, শাজাহান মন্ডল, হামিদুল মন্ডল, ফারুক মন্ডল, দুলাল মন্ডল, হামজা মন্ডল, হাসিব মন্ডল, সাগর মন্ডল, ওলি মন্ডল ও নাইম মন্ডল।

এ বিষয়ে সাদীপুর ইউনিয়নের ৪নং ওয়াডের ইউপি সদস্য আঃ রাজ্জাক এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে ঝামেলা হয় এসময় উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের আহতরা হলো হামিদুল মন্ডল, দুলাল মন্ডল, হাছিফ মন্ডল, জহুরুল খাঁ, সহ আরো অনেকে। তারা সবাই চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরধ চলে আসছিল এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এই ব্যপারে উভয় পক্ষের মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580