বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

আলু নিয়ে লুকোচুরি

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ১৩১৮ পাঠক পড়েছে

সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে বগুড়ার আদমদীঘি উপজেলার বাজার ও হিমাগারে অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাজার ও হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন অভিযান পরিচালনা করেন।
এদিকে তিনি উপজেলা সদরের কাঁচা বাজার ও সান্তাহার পৌর শহরের বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে মনিটরিং শুরু করেছেন। কিন্তু এসব ব্যবসায়ীরা প্রশাসনের উপস্থিতি টের পেলে সরকারের বেঁধে দেওয়া দরে ক্রেতাদের কাছে আলু বিক্রি করছেন। প্রশাসন চলে গেলে আবারো মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন।
সরেজমিন শুক্রবার সকালে উপজেলা সান্তাহার পুরাতন বাজারে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা দরে। অথচ সেখানে প্রশাসন ভোক্তা পর্যায়ে দর বেঁধে দিয়েছেন ৩০টাকা কেজি দরে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সান্তাহারে বি.এইচ.স্পেশালাইজড কোল্ড স্টোরেজসহ কয়েকটি স্টোরে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে অনতিবিলম্বে মজুতকৃত অতিরিক্তি আলু বাজারজাত করার নির্দেশ দেন ইউএনও। অন্যথায় মজুদকৃত আলুর মালিকসহ হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সতর্ক করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী ও সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন বলেন, আলুর দামের উচ্চ মূল্য ঠেকাতে অভিযান অব্যহত রয়েছে। কেউ সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580