বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

অমর লেখক মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ১২৫০ পাঠক পড়েছে

আজ ১৩ নভেম্বর বিষাদ সিন্ধুর রচয়িতা কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী । ঊনবিংশ শতাব্দির অমর লেখক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলা শহরের তিন মাইল পূর্বে গড়াই ব্রিজের নিকটস্থ লাহিনীপাড়া গ্রামে ভূসম্পত্তির অধিকারী এক ধনাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মীর মোয়াজ্জ্বেম হোসেন এবং মাতার নাম দৌলতন নেছা।

তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। তবে সেই স্মৃতি কেন্দ্র যার জন্য আজ আলোকিত তাকে শুধু দিবসেই মনে রেখেছে সবাই।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বে থাকা বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন বলেন, আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, কালজয়ী বিষাদসিন্ধুর রচয়িতা ও জমিদার দর্পণখ্যাত মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580