শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাথে অসভনীয় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥ গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত দশ দফা দাবিতে পদযাত্রার উদ্দেশ্যে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুরে যাওয়ার পথে মধ্যে ছাত্রলীগের বাঁধার মুখে পরেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় ছাত্রলীগের সন্ত্রাসীরা এসএ টিভির ক্যামেরাম্যানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। ইতিমধ্যে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে এসে অধ্যক্ষ সোহরাব উদ্দিন কে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে যেতে বাঁধা দেন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন কে গুলি করার হুমকি প্রদান করেন ওসি। এবং এসএ টিভির ক্যামেরাম্যানকে গ্রেফতার করে, তার পূর্বে পিয়ারপুর বাজার থেকে আরো তিন জনকে গ্রেফতার করে। পরবর্তীতে সেই দিন রাতেই এসএ টিভির ক্যামেরাম্যান সহ তিন জন কে ছেড়ে দেন। এরপর বিএনপি নেতা তৈয়বুর রহমান সহ ২৩ জনের নাম মিথ্যা নাশকতা মামলা দায়ের করেন। এবং সদর থানা এলাকায় আরো ১১ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা নাশকতা মামলা দায়ের করেন। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাথে অসভনীয় আচরণ ও শান্তিপূর্ণ কর্মসূচির পালন করতে আসার নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ দ্রুত মিথ্যা মামলা তুলে নেওয়ার জোর দাবি জানান। -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580